× Banner
সর্বশেষ
আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

পত্নীতলায় অতীত ভেদাভেদ ভুলে কোমর বেঁধে নির্বাচনি মাঠে নেমেছে আওয়ামী লীগ-বিএনপি

admin
হালনাগাদ: শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

মো. আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় কোমর বেঁধে ভোটের মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা। ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে ৪৭-নওগাঁ-২ আসন। এ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ¦ মো. শহীদুজ্জামান সরকার, ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা সভাপতি মো. সামসুজ্জোহা খান, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রভাষক মো. দেলোয়ার হোসেন, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মো. বদিউজ্জামান এবং গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির এস,জে,এ,আর ফারুক। তবে দলীয় নেতাকর্মীরা ভোট যুদ্ধে অবতীর্ণ হলেও সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে এখনও কোন উৎসাহ দেখা যায়নি।

সরেজমিনে উপজেলা সদর নজিপুর পৌরসভা ও পত্নীতলা, কৃষ্ণপুর, মাটিন্দর, পাটিচরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে ভোট প্রার্থীরা তাঁদের স্বপক্ষে পোস্টার, ব্যানার টানিয়ে দিয়েছেন। সেই সাথে মাইক নিয়ে চষে বেড়াচ্ছেন দলীয় কর্মীরা। কোথাও কোথাও প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং উঠান বৈঠক, পথসভা করছেন। এ সকল বৈঠক ও সভা থেকে প্রার্থীরা নির্বাচিত হতে পারলে কে কি করবেন তা বলে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করছেন। তবে ভোটারদের বক্তব্য হলো এখন তাঁরা শুধুই পর্যবেক্ষণ করছেন। শেষ মুহুর্তে তাঁরা যাকে ভালো মনে করবেন তাঁকে ভোট দিবেন।

সরেজমিনে অনুসন্ধান ও এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নওগাঁ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মুলতঃ নৌকা ও ধানের শীষের মাধ্যমে। এ আসনে দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। এর আগে তিনি ১৯৯১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি টানা ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এর মাধ্যমে নেতাকর্মী ছাড়াও তিনি তৃণমুলে একটা শক্ত অবস্থান গড়ে তুলতে পেরেছন। এ আসনটি ধরে রাখার জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে ধামইরহাট-পত্নীতলা আসনে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে লড়ছেন ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান। সর্বশেষ ২০০৯ সালের নির্বাচনে তিনি বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের নিকট পরাজিত হন। সংসদ সদস্য থাকা কালে ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন না করার অভিযোগ বিএনপি দল-উপদলে বিভক্ত হয়ে পড়ে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতীতের সকল ভেদাভেদ ভুলে বিএনপি’র দুর্গ বলে খ্যাত নওগাঁ-২ আসনটি পুনুরুদ্ধারের জন্য সকল নেতাকর্মীরা একাট্রা হয়ে কাঁধে কাঁধ মিলে মাঠে নেমেছেন।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ২২হাজার ৮০জন। এর মধ্যে পত্নীতলায় মোট ভোটার ১লাখ ৭৯হাজার ৩শত ৯১ এবং ধামইরহাটে মোট ভোটার ১লাখ ৪২ হাজার ৬শত ৮৯। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১শত ১০টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৬শত ৪৭টি।


এ ক্যটাগরির আরো খবর..