× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রংপুরে তুলার কারখানায় অগুন

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুর নগরীতে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর নগরীর আলমনগর এলাকার রেল স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর হোসেনের তুলার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে মিল বন্ধ থাকায় আগুনে কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত মালিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, কাপড়ের ঝুট থেকে তুলা তৈরির সময় মেশিন থেকে আগুনের ফুলকি পরলে কারখানায় আগুন লেগে যায়। মিল মালিক জাহাঙ্গীর হোসেন জানান, আগুনে কারখানায় রাখা তুলাসহ বেশ কয়েকটি মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে । এতে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।

রংপুর ফায়ার সার্ভিস’র সহকারী পরিচালক মোহাম্মদ আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনে কারখনার সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। কারখানা এলাকা বসতি পূর্ণ হওয়ায় ক্ষতির পরিমান বেড়েছে। তিনি বলেন, কারখানার চার পাশের বসতবাড়ি গুলোকে নিরাপদ রাখতে আমরা বাহির থেকে কাজ করি। এতে প্রায় ৪ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, এলাকাবাসী অভিযোগ করে বলেন, এর আগেও ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবাসিক এলাকায় এ ধরনের মিল স্থাপন না করার জন্য জাহাঙ্গীর হোসেনকে অনুরোধ জানালেও তিনি তা কর্ণপাত করেননি। ফলে যে কোনো মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কায় করছেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..