× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে আজও বিক্ষোভ

admin
হালনাগাদ: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রতিষ্ঠানটির শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রোববার সকাল ৮ থেকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের  ১ নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কয়েকজন অভিভাবককেও তাদের সঙ্গে দেখা যায়।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসার সামনে পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ও অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষক হলো মায়ের মতো। তিনি বকা দেবেন, আবার আদরও দেবেন। আজ আমাদের সেই মা কারাগারে আছেন। মাকে কারাগারে রেখে আমরা বাইরে বসে থাকতে পারি না।

আন্দোলনরত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, দোষীদের বিচার অবশ্যই চাই। নির্দোষ কারো শাস্তি চাই না।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রী। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ৪ ডিসেম্বর রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচনাকারী’ হিসেবে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জিনাত আখতার ও প্রভাতী শাখার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা।


এ ক্যটাগরির আরো খবর..