× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সালথায় জাকের পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের সালথায় জাকের পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে শনিবার বিকালে যদুনন্দী ইউনিয়নের যগন্নাথদি গ্রামে এ নির্বাচনী সভা করেন।

ইউনিয়ন জাকের পার্টির সভাপতি হাসমত খানের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সহসভাপতি সাহিদ আলী শিকদার, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহারিয়া জুয়েল, সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বেনু, যুগ্ম-সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আমরা আওয়ামী লীগের শরিক দল মহাজোটের সাথে আগে থেকেই আছি। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদীর সাহেবের নির্দেশে আমরা মাঠে নেিেছ। তিনি আমাদেরকে মাঠে থাকতে বলেছেন, তাই আমরা গোলাপফুল প্রতীক নিয়ে প্রতিটি ইউনিয়নে জাকের পার্টির নির্বাচনী সভা শুরু করেছি। এরপর পার্টির চেয়ারম্যান মহোদ্বয় আমাদেরকে যে নির্দেশ দিবেন আমরা তা মাথা পেতে নিব।

এর আগে শুক্রবার বিকালে সোনাপুর ইউনিয়নের ফুকরা ও রাতে রামকান্তপুর ইউনিয়নের সালথা গ্রামে জাকের পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..