× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ফরিদপুর-২, আসনে ৬ জনের মনোনয়ন বৈধ, ১ জনের অবৈধ

admin
হালনাগাদ: সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন,(ফরিদপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বাছাইয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিসহ ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং এক জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে সকল প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ ঘোষনা দেওয়া হয়।

সালথা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ফরিদপুর-২, আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার দুপুরে বাছাইতে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার।

এরা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, বিএনপির মনোনিত দুই প্রার্থী শামা ওবায়েদ রিংকু ও শহীদুল ইসলাম বাবুল, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের এ্যাড. জয়নাল আবেদীন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেএম সরোয়ার হোসেন। মনোনয়নপত্র অসম্পুর্ণ থাকায় কমিউনিষ্ট পার্টির প্রার্থী মো. হাফিজুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..