× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

আপনার একটু সহযোগীতায় বেঁচে যেতে পারেন অসহায় রাজ্জাক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

মো. আমির সোহেল. কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ কিছু দিন আগেও দিন মজুর রাজ্জাক অন্যের জমিতে কাজ করে শরীরের ঘাম ঝড়িয়ে প্রতিদিন অর্থ উপার্জন করে পরিবার নিয়ে ভালোই ছিলেন। সেই উপার্জনের টাকা দিয়ে পরিবার নিয়ে ডাল- ভাত খেয়ে মোটামুটি চলে যেত তার দিন। কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে ঘড়ে পড়ে উপার্জন ক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় অর্ধহাড়ে মানবেতর জীবন যাপন করছে তার পরিবার।

তিনি মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাষ্টগড় গ্রামের এলোমদ্দিন হাওলাদাররের ছেলে অসহায় দিন মজুর মোঃ রাজ্জাক হাওলাদার-(৫৮) গত তিন মাস ধরে মড়ন ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন উন্নতমানের চিকিৎসা করালে তাকে সুস্থ্য করা সম্ভব হতে পারে। তবে তার চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজেন কিন্তু অসহায় পরিবারের পক্ষে এ অর্থ ব্যায় বহন করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান দানশীল ব্যাক্তিবর্গের কাছে তার পরিবার আর্থিক সহায়তা কামনা করেছেন। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ঠিকানায়। তার ছোট ভাই এমদাদ হোসেন, হিসাব নং ১২৫৫, সোনালী ব্যাংক, কালকিনি উপজেলা শাখা, মাদারীপুর। মোবাইলঃ ০১৭১৮৮৯৫৪২১।


এ ক্যটাগরির আরো খবর..