× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

খালেদা জিয়ার মনোনয়ন বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

দণ্ডপ্রাপ্ত হওয়ায় ফেনী- ১ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিন আজ রোববার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান খালেদার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

মো. ওয়াহিদুজ্জামান বলেন, বিচারিক (নিম্ন) আদালতে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে আপিলে বিচারাধীন অবস্থায় কোনও ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে আদেশ দেন হাইকোর্ট। এর জন্যই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়া শুরু করেছে বিএনপি।

বগুড়া দুটি আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ করেন।

পরে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি, মো. আবু তালেব।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের রায় স্থগিত, সাজা ভোগ বাতিল ও জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..