বিশেষ প্রতিবেদকঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু এই আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনোনয়নপত্র দাখিল করবেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় এ মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিকালে বগুড়া সদর আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দেয়া হবে। তবে ফখরুল নিজে সেখানে যাবেন, নাকি তার পক্ষ থেকে কেউ জমা দেবেন তা তিনি নিশ্চিত করেননি।
ইতিমধ্যে দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে মনোনয়ন জমা দেন সাইফুল ইসলাম।