× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সংসদ নির্বাচনে প্রথমবার দায়িত্ব পালন করবে ৪৫ হাজার গ্রাম পুলিশ

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচন কমিশন গ্রাম পুলিশকে নির্বাচনী কাজে ব্যবহার করতে যাচ্ছে। মঙ্গলবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আইন শৃঙ্খলাবাহিনীর অর্থ বরাদ্দ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ‘এ বছর আমরা নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। সেটি হলো এ বছর সারা দেশে দফাদার ও মহলদার মিলে প্রায় ৪৫ হাজার গ্রাম পুলিশকে নির্বাচনী কাজে ব্যবহার করব।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা তফসিল ঘোষণার সময় বলেছিলেন, ‘প্রত্যেক নির্বাচনী এলাকায় নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী থেকে ৬ লক্ষাধিক সদস্য মোতায়েন করা হবে। তাদের মধ্যে থাকবে পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’।

ইসি কর্মকর্তারা জানান, গতবার নির্বাচন আয়োজনে ব্যয় হয়েছিল প্রায় ২৬৫ কোটি টাকা, যার মধ্যে ১৮৩ কোটি টাকাই লেগেছে আইনশৃঙ্খলা খাতে। পুরো ৩০০ আসনে ভোট করতে হলে খরচও সে অনুযায়ী দ্বিগুণ হবে। একাদশ সংসদ নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলায় ৭০০ কোটি টাকার খাতওয়ারি বরাদ্দ অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘মঙ্গলবারের আইনশৃঙ্খলাবাহিনীর অর্থ বরাদ্দ বিষয়ক সভায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট সংক্রান্ত আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি আগামী এক সপ্তাহের মধ্যে বাজেট দাখিল করতে। আনসার বাহিনীকে আমরা শতভাগ টাকা অগ্রিম বরাদ্দ দেব। অন্য বাহিনীগুলোকে ৫০ ভাগ বরাদ্দ অগ্রিম দেব।’

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।


এ ক্যটাগরির আরো খবর..