× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আমরা অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করব

admin
হালনাগাদ: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

যারা রাজনীতি বুঝে, তারা জানে তাদের নেতাদের মাথায় অন্য কোনও কূটবুদ্ধি আছে। এ জন্যে আমাদের কর্মকৌশল ঠিক করতে হচ্ছে। আমরা দেশে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করব। বললেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী।

রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের কর্ম-কৌশল নিয়ে আলোচনা করেছি। কিভাবে আমরা নির্বাচনের মাঠে কাজ করবো, বিস্তারিত আলোচনা হয়েছে। দেশে এখন নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এমন কোনও পরিবেশ সৃষ্টি হয়নি, যে তারা (ঐক্যফ্রন্ট) নির্বাচন থেকে বেরিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের নতুন জোট হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। তারা নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

মাহি বি চৌধুরী বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। আমরা নির্বাচনী লড়াইয়ে কোন কর্মপদ্ধতিতে এগিয়ে যাব, সে বিষয় নিয়ে আলোচনা করেছি৷

তিনি বলেন, বিএনপি নেতাদের বক্তব্যই আমাদের এ আশঙ্কার কারণ। এক একটি এলাকায় তারা ৪-৫ জন প্রার্থী দেবে। হঠাৎ করে ৯ তারিখে প্রার্থী ঘোষণা দিবে। আর এটা সবাই মেনে নিবে।

মাহী বি চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে বিএনপি বাঁকা পথে হাঁটছে। সেটি মোকাবেলায় আমরা কর্মপরিকল্পনা ঠিক করছি।


এ ক্যটাগরির আরো খবর..