× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

বিএনপির প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের কোনও দ্বন্দ্ব নেই

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

বিএনপির প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের কোনও দ্বন্দ্ব নেই। এখানে আওয়ামী লীগের কোনও স্বার্থের বিষয়ও নেই। বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেক। তাই একজন প্রার্থীকে সরিয়ে দিলে আরেকজন সুযোগ পাবে সেটা একটা কারণ হতে পারে। এটা বিএনপির অভ্যন্তরীণ দলীয় বিষয়। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায় একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর আবুর লাশ। হত্যার পর তার লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার পর বিএনপি নেতা ও চারবারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর আবুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার বুড়িগঙ্গা নদীতে তার লাশ পাওয়া গেছে। হত্যার পর তার লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয় হত্যাকারীরা।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, যশোরের বিএনপি নেতার সঙ্গে আওয়ামী লীগের কোনও সর্ম্পক নেই। এখানে আওয়ামী লীগের কোনও স্বার্থের বিষয়ও নেই।এটি তাদের অভ্যন্তরীণ কোন্দল থেকেও হতে পারে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যশোর বিএনপি নেতা কীভাবে খুন হলেন, লাশ কীভাবে বুড়িগঙ্গা নদীতে গেল, তা তদন্ত করে বের করতে হবে। সেখানে তাদেরও তো অনেক মনোনয়নপ্রত্যাশী আছেন। কে কার শত্রু, তা তো আমরা জানি না। এটি বিএনপির অভ্যন্তরীণ বিষয় হতে পারে।

দলের কোনও হেভিওয়েট প্রার্থী বাদ পড়ছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, কারা বাদ পড়ছেন বা থাকছেন, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর জানা যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনোনয়নের জন্য আমরা যে তালিকা চূড়ান্ত করেছিলাম, সেখানেও শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আসছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট বিপুল ভোটে বিজয়লাভ করবে আগামী নির্বাচনে। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।


এ ক্যটাগরির আরো খবর..