× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এই প্রথম কলকাতায় মুসলিম মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

মমতা ব্যানার্জীর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা ফিরহাদ হাকিম এবার কলকাতার মেয়র হচ্ছেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) মেয়র হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ভারতের স্বাধীনতার পর এই প্রথম কলকাতা করপোরেশনে প্রথম কোনও মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি। অন্যদিকে ডেপুটি মেয়র ইকবাল আহমেদ অসুস্থ থাকায় তার স্থলে আনা হচ্ছে অতীন ঘোষকে।

এর আগে কলকাতার মেয়র পদ থেকে সরে দাঁড়ান শোভন চ্যাটার্জী। বৃহস্পতিবার দুপুরে এই পদ থেকে সরে দাঁড়ান তিনি।

সোমবার রাজ্য সরকার থেকে অব্যাহতি নেন শোভন চ্যাটার্জী। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়ায় মমতা ব্যানার্জী তাকে মেয়র পদ থেকেও সরে দাঁড়াতে বলেন। মমতার ইচ্ছাতেই মেয়র পদ থেকেও সরে দাঁড়ান শোভন।

এ সম্পর্কে কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের চেয়ারপার্সন মালা রায় বলেন, একজন প্রতিনিধির মাধ্যমে তিনি (শোভন) অব্যাহতিপত্র পাঠিয়েছেন।

অব্যাহতির পর শোভন বলেন, তিনি কাউন্সিলর পদ থেকেও অব্যাহতি নেয়ার জন্য তৈরি আছেন।

এদিকে মেয়র হিসেবে ফিরহাদ হাকিমকে নিয়োগ দেয়ার পর সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, ফিরহাদ হাকিম নির্বাচিত কাউন্সেলর নন। মেয়র হিসেবে তার নাম ঘোষণা ঠিক হয়নি। এ জায়গাটিতে নির্বাচিত যেকারও নাম ঘোষণা করা যেত।

অবশ্য মেয়র হিসেবে ফিরহাদ হাকিমকে নিয়োগ দেয়ার জন্য ইতোমধ্যে রাজ্য বিধানসভায় পৌর করপোরেশন আইন সংশোধন করা হয়েছে। সংশোধনীতে বলা হয়, কাউন্সেলর ছাড়াও অন্য কাউকে মেয়র পদে বসানো যাবে। তবে সেক্ষেত্রে তাকে ৬ মাসের মধ্যে করপোরেশনের কোনও এলাকা থেকে কাউন্সিলর হয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..