× Banner
সর্বশেষ
আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে 

বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে  নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (২১ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের চারা বটতলা এলাকা থেকে তাদের আটক করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন- হুমায়ুন (২৮), রানী বেগম (২৮), জায়গা বেগম (৩৫), রুমা খাতুন (৩০), শহিদুল শেখ (৩২), রিয়া খাতুন (৭), সাজ্জাদ হোসেন (১২), লিটন বর্মন (৩৮) ও পিন্টু সরকার (৩১)। তাদের নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে পাসপোর্ট ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..