× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

প্রার্থীদের ব্যানার পোস্টার সরিয়ে ফেলার শেষ দিন আজ

admin
হালনাগাদ: রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

নির্বাচনের প্রচারে ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে ফেলার সময় শেষ দিন আজ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রোববার (১৮ নভেম্বর) মধ্যরাত থেকে এসব প্রচার সামগ্রী নিজ নিজ প্রার্থীকে সরিয়ে নিতে বলা হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর ইসির এক নির্দেশনায় বলা হয়, ১৮ নভেম্বর মধ্যরাত থেকে সব ধরনের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে হবে। ওই নির্দেশনায় আরও বলা হয়, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি- বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেটসহ প্রচারসামগ্রী রয়েছে, তা ১৮ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটের নির্ধারিত তারিখের ২১ দিন আগে কোনো ধরনের প্রচার চালানো যাবে না।

এছাড়া সব ধরনের প্রচার সামগ্রী হবে সাদাকালো। প্রথম দফা গত ৮ নভেম্বর তফসিল অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে এসব প্রচার সামগ্রী তুলে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে গত ১২ নভেম্বর পুনঃতফসিল হওয়ায় তিন দিন বাড়িয়ে ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আজকের মধ্যে এসব অপসারণ না করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এ ব্যাপারে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ের মধ্যে সারা দেশে নির্বাচনী পোস্টার-ব্যানার যদি অপসারণ করা না হয় ১৯ নভেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..