× Banner
সর্বশেষ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

নেত্রকোনায় স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাবুল নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বারহাট্টা উপজেলার মানস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাস বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় পৌঁছালে পথ রোধ করে কয়েকজন দুর্বৃত্ত। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায় তারা।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শিক্ষকের বাড়ি উপজেলার রামপুর দশাল গ্রামে। এদিকে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।


এ ক্যটাগরির আরো খবর..