× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটের ১ দিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী যৌন হেনস্থার শিকার হয়েছে।

থানা সূত্র জানায়, গত ১২ নভেম্বর কালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির শিক্ষার্থী কালুপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের মেয়ে (১০) কে স্থানীয় মৃত আয়েজুদ্দিনের ছেলে দেলদার হোসেন পাশর্^র্তী জঙ্গলে জোর করে ধরে নিয়ে যৌন হেনস্থার চেষ্টা করলে মেয়েটির ডাক চিৎকারে লম্পট দেলদার পালিয়ে যায়।

এ বিষয়ে ধামইরহাট থানায় একটি শ্লীলতাহানির অীভযোগে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ১১ নভেম্বর শিবরামপুর গ্রামের ভিক্ষুক চানমুদ্দিনের ছেলে বেনিদুয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী (১১)কে একই গ্রামের মৃত নবানু মন্ডলেল ছেলে আশরাফুল তার ঘরে মেয়েটিকে কৌশলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে অবুঝ শিশুটি প্রানভয়ে ডাকচিৎকার করলে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে মেয়েটির বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, ২ দিনের ব্যবধানে দুটি অনাকাঙ্খিত ঘটনায় আমরা দুটি পৃথক মামলা নিয়েছি এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ১১ নভেম্বর ধর্ষণ মামলা (৯) ও ১২ নভেম্বর শ্লীলতাহানীর মামলা (১১) রেকর্ড করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..