× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলা : দুই বিচারকের সাক্ষ্য

admin
হালনাগাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতকে চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলায় এবার সাক্ষ্য দিয়েছেন দুই বিচারক। সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিমের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্যদানকারী বিচারকরা হচ্ছেন, হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল আমিন ও সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা। এরআগে একই আদালতের বিচারক মো. মকবুল আহসানের কাছে বাদির মানিত ২০ জন সাক্ষীর মধ্যে ১৮ জনই সাক্ষ্য প্রদান করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, বাদির মানিত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুইজন বিচারক সাক্ষ্য দিয়েছেন। আগামী ৪ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখে ডাক্তার ও তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদানের কথা রয়েছে।

সাক্ষ্য প্রদানকালে বিচারক মোহাম্মদ শহীদুল আমিন উল্লেখ করেন, তিনি ২০১৫ সালের ১৯ এপ্রিল সুনামগঞ্জে কর্মরত থাকাবস্থায় মামলার আসামি সুয়াইবুর রহমানের (মসজিদের ইমাম) স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেন। আদালতে হাজিরকালে থাকে চিন্তাভাবনার জন্য ৩ ঘন্টা সময় দেন। প্রশ্নাবলী বুঝিয়ে দেওয়া হয়।

চিন্তাভাবনার পর তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে সে পুনরায় দোষ স্বীকার করে জবানবন্দী দেয়। এছাড়া সুনামগঞ্জের ছাতকে কর্মরত থাকাবস্থায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা ২০১৫ সালের ১০ এপ্রিল সুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেছেন বলেও সাক্ষ্য দেন।

প্রসঙ্গত, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ইমনকে ২০১৫ সালের ২৭ মার্চ অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে।

৮ এপ্রিল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিশু ইমনের হত্যাকারী ঘাতক ইমাম সুয়েবুর রহমান সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। এমনকি বাতিরকান্দি হাওর থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করে পুলিশ।

মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর মামলাটি ট্রাইব্যুনালে ওঠে। মামলার কার্যক্রম দ্রুতই এগিয়ে চলছিল। আদালতের বিচারক ছুটিতে থাকায় মধ্যখানে মামলার সাক্ষ্যগ্রহণ বন্ধ ছিল। প্রায় এক বছর পর ২ আগস্ট থেকে আবার সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..