× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

তফসিল ঘোষণা সবই তামাশার নামান্তর মাত্র -রিজভী

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

সংলাপ, নির্বাচন, তফসিল ঘোষণা সবই তামাশার নামান্তর মাত্র। অবৈধ ক্ষমতাসীনরা জনগণের দাবি মানছে না। সাত দফা দাবিকে অগ্রাহ্য করেই একতরফা নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- এমন প্রশ্নে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ পরে জানানো হবে বলে জানিয়েছেন। ফলে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভীর কাছে প্রশ্ন ছিল- ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা নিশ্চিত হয়েছেন বিএনপি নির্বাচনে অংশ নেবে। তাহলে আপনাদের নির্বাচনী প্রচারণা, মনোনয়ন ফরম বিক্রি কবে থেকে শুরু হচ্ছে?

জবাবে রিজভী বলেন, ‘পরে জানতে পারবেন।’ তাহলে কি ধরে নেয়া যায় বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে- এ প্রশ্নে তিনি বলেন, ‘কেন আপনি ধরে নেবেন আমরা নির্বাচনে যাচ্ছি কি যাচ্ছি না, এটা কি ওবায়দুল কাদের সাহেব প্রশ্ন করার জন্য পাঠিয়েছেন।’

রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন ও আওয়ামী লীগ সবসময় উল্টো পথে হাঁটে। ক্ষমতাসীন আওয়ামী লীগ অর্থই হচ্ছে- স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার বারোটা বেজে যাওয়া। সন্ত্রাসীদের দুর্গ আওয়ামী লীগ কখনোই প্রতিযোগিতামূলক অবাধ নির্বাচনে বিশ্বাস করে না। নিজেদের স্বার্থে যখন যা ইচ্ছা তাই তারা করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..