× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দিয়েছে

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আলোচনার প্রস্তাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দিয়েছে।

সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ই-মেইলে চিঠি পাঠানোর পর মঙ্গলবার ফেসবুক এ বিষয়ে ফিরতি ই-মেইল পাঠিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়া) আঁখি দাশ ই-মেইলে বাংলাদেশের প্রতিমন্ত্রীর চিঠির জবাব দিয়েছে।

তারানা হালিম বলেন, ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাশ আমাকে ই-মেইল করেছেন। চলতি মাসের ৬ বা ৭ তারিখ ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে । তিনি বলেন, ‘তারা (ফেসবুক) আমাদের সঙ্গে বসতে চায়, আমরাও বসবো। তাদের আমন্ত্রণ জানাবো আমরা।’

মন্ত্রণালয় সূত্র জানায়, ই-মেইল পাঠানোর জবাবে আগামী ৬ জানুয়ারি বাংলাদেশে এসে এ আলোচনায় বসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তারা। কিন্তু মন্ত্রণালয় চাইছে, ডিসেম্বরের মধ্যেই বৈঠকের তারিখ নির্ধারণ করতে। বুধবার এ বিষয়ে আরেকটি চিঠি পাঠাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সূত্র আরো জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দিয়ে পাঠানো চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছিল সবগুলো বিষয়েই আলোচনা করতে সম্মতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে ফেসবুকের মাধ্যমে নারীর প্রতি হয়রানি, ধর্মীয় উসকানি, রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো ঠেকাতে ফেসবুকের সঙ্গে চুক্তি করার লক্ষ্যে বিশদ আলোচনার প্রস্তাব দিয়ে সোমবার ফেসবুকের এশিয়া-প্যাসিফিক কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়। এতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকের নানা ধরনের অপব্যবহারসহ নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয়।

এর আগে চিঠির বিষয়ে তারানা হালিম বলেছিলেন, অনেক কিছুই মানহানিকর মনে করে না ফেসবুক কর্তৃপক্ষ; কোনো বিষয়ে তাদের অভিযোগ জানালে মামলা করে আসতে বলা হয়।

ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এসব বিষয় তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর থেকে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ করা হলেও বিকল্প পন্থায় অনেকেই এসব ব্যবহার করছেন।


এ ক্যটাগরির আরো খবর..