সুমনা গ্রুপের চেয়ারম্যান ডা. রুবাইয়াত ইসলাম মন্টির অর্থায়নে নোয়াখালি জেলার চাটখিল উপজেলার গমতলিতে প্রয়াত বিশিষ্ট সমাজসেবক, দানবীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. সিরাজুল ইসলামের নামে একটি ফ্রি ডক্টর চেম্বার চালু করা হয়েছে। ফ্রি ডক্টর চেম্বারটি ‘ডা. সিরাজুল ইসলাম ফ্রি ডক্টরর্স চেম্বার’ নাম দেওয়া হয়েছে।
গত ২ নভেম্বর শুক্রবার কয়েকজন রোগীর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ‘ডা. সিরাজুল ইসলাম ফ্রি ডক্টরস চেম্বার’ এ ফ্র্রি ডক্টর চেম্বারটির শুভ উদ্ধোধন করা হয়।
এ চেম্বার থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চাটখিলে সুমনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ডা. সিরাজুল ইসলাম গরীব ও অসহায় মানুষের পাশে সব সময় ছিলেন। তিনি এলাকায় দানবীর নামেই পরিচিত ছিলেন। বাবার মতই গরীব ও অসহায় মানুষের পাশে সব সময় প্রয়াত ডা. সিরাজুল ইসলামের সুযোগ্য উত্তরসূরী ডা. রুবাইয়াত ইসলাম মন্টি। ডা. রুবাইয়াত ইসলাম মন্টিও সব সময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাটখিল উপজেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো ইয়েসিন করিম, রামনারায়ণুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ রামনারায়ণুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।