× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

১০ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করার নির্দেশঃ ইসি

admin
হালনাগাদ: বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ১০ ডিসেম্বরের মধ্যে সব স্কুল কলেজের বার্ষিক পরীক্ষাসহ অনান্য পরীক্ষা শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ (বুধবার) আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব বলেন, ১০ ডিসেম্বরের মধ্যে সারা দেশে স্কুল কলেজের বার্ষিক পরীক্ষাসহ অনান্য পরীক্ষা শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সারাদেশে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবীদের গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। মালামাল জেলায় জেলায় পৌঁছানো ও ব্যালট পেপার ছাপানো ছাড়া প্রায় সব কাজ শেষ হয়েছে। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচনটা করা হয়। তফসিল ঘোষণার পর সকল নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য।

এছাড়া মনোনয়ন পত্র দাখিলের আগে প্রার্থীরা যাতে তড়িঘড়ি করে দুর্নীতির আশ্রয় নিয়ে আয়কর সনদ না নিতে পারে এবং ঋণখেলাপিদের বিষয়ে রাজস্ব বোর্ডকে সতর্ক থাকতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..