× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী ২১ বাংলাদেশি আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২১ বাংলাদেশি নারী, পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ৮টায় বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকদের মধ্যে ৮ জন নারী, ৮ জন পুরুষ ছাড়াও রয়েছে ৫টি শিশু। তাদের বাড়ি নড়াইল, মাদারীপুর, বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদ আসে পাসপোর্ট ছাড়া ভারত থেকে বেশ কিছু মানুষ সীমান্ত অতিক্রম করছে। পরে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশিকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের  বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..