স্টাফ রিপোর্টার বেনাপোল : বেনাপোল সীমান্ত থেকে রনি আহম্মেদ (৩২) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে ১৩ লাখ টাকা ও ১টি মোটর সাইকেলসহ আটক করেছেন ২১ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে বেনাপোল পোর্টথানাধীন পাঁচভুলোট গ্রাম থেকে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটক রনি পুটখালী গ্রামের আবুল কাশেমের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার মোটরসাইকেল ছিটের তলায় বিশেষ কায়দায় লুকানো ১৩ লাখ হন্ডির টাকা পাওয়া যায়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।