× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

`পুষ্টিহীনতা দূরীকরণে বিনিয়োগ করতে হবে’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে পুষ্টিহীনতা দূর করতে হবে। আর এক্ষেত্রে সবাইকে একসাথে কাজ ও পুষ্টিহীনতা দূরীকরণে বিনিয়োগ করতে হবে।’

সোমবার সন্ধ্যায় ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘পুষ্টি ও টেকসই উন্নত লক্ষ্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২০২০ সালের মধ্যে পুষ্টিহীনতা দূরীকরণ সম্ভব। যদিও বাংলাদেশের শ্রমিকরা এখন আর অদক্ষ না। শিল্পপ্রতিষ্ঠানে এখন দক্ষ জনবল কাজ করে। তবে যে স্বল্প পরিমাণ অদক্ষ আছে তা দ্রুত কাটিয়ে উঠবে।’

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মোশাররফ ভূইয়া বলেন, ‘বাংলাদেশে এখন শিশু মৃত্যুহার অনেক কমেছে। তবে দক্ষিণ এশিয়ার অন্যসব দেশগুলোর মতো বাংলাদেশেও আয়োডিনের ঘাটতি আছে। যা দূরীকরণে সরকার কাজ করছে।’

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ব্র্যাক ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মূসা, গেইনের চেয়ারম্যান ভিনিতা বালি, নির্বাহি পরিচালক মার্ক ভ্যান আমেরিনজেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..