× Banner
সর্বশেষ
জমি বিরোধে আপন চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় রাঙ্গামাটির বিভিন্ন খাল পুনঃ খনন উদ্বোধন পার্বত্য মন্ত্রীর একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

রেগেছেন হৃতিক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: আশুতোশ গোয়াড়িকরের মহেঞ্জো দাড়ো সিনেমার শুটিং নিয়ে হৃতিক রোশন এখন ব্যস্ত আছেন। সম্প্রতি এ সিনেমার শুটিংয়ের কিছু ছবি প্রকাশ পায় সোশ্যালমিডিয়ায়। ছবিতে দেখা যায়, ২০ ফুট দীর্ঘ প্লাস্টিকের কুমিরের সঙ্গে লড়াই করছেন হৃতিক রোশান।

কৃত্রিম কুমিরের সঙ্গে হৃতিকের লড়াই দেখে তাকে নিয়ে নানা ভাবে বিদ্রুপ শুরু হয় সোশ্যালমিডিয়ায়। আর তাকে নিয়ে এমন বিদ্রুপ সহ্য হয়নি হৃতিকের। ভীষণ চটেছেন এ তারকা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার সত্যি সত্যিই কুমিরের সঙ্গে লড়াই করবেন তিনি। এ বিষয়ে প্রস্তাবও দিয়েছেন পরিচালক আশুতোশ গোয়াড়িকরকে। অবশ্য পরিচালক তাতে রাজি হননি।

এ বিষয়ে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, ‘হৃতিকের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন আশুতোশ। কোনো একটি নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে সিনেমা তৈরির বিষয়টি খুব কঠিন। তিনি বিষয়টি নিজের মতো করেই করতে চান। আশু জানিয়েছেন, তিনি কুমিরের সঙ্গে হৃতিকের লড়াইয়ের যে ফুটেজ পেয়েছেন তাতে সন্তুষ্ট। সোশ্যাল মিডিয়ার মন্তব্যের জন্য তিনি সেটি পরিবর্তন করবেন না।

তিনি আরও বলেন, ‘এ নিয়ে হৃতিক এবং আশুতোশের মধ্যে একটু মনোমালিন্য চলছে। আর যখন হৃতিক তার কাজ নিয়ে সন্তুষ্ট হয় না তাকে মানানো খুব কঠিন হয়। তারা দুজনই বিষয়টি নিয়ে আর কথা বলতে চান না। কারণ এতে সিনেমার কাজে বাঁধা হতে পারে।’

মহেঞ্জো দাড়ো সিনেমাটি নির্মাণ হচ্ছে সিন্ধু সভ্যতার বিকাশকে কেন্দ্র করে। সিনেমার একটি দৃশ্যে ২০ ফুট দীর্ঘ একটি কুমিরের সঙ্গে লড়াই করতে দেখা যাবে হৃতিককে। ২০১৬ সালের আগস্টে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..