× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন বিগ বি!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘তিন’ ছবির শুটিংয়ে আপাতত মহানগরে এসেছেন ‘অ্যাংরি ওল্ড ম্যান’। শুটিংয়ের ফাঁকে ক্লান্ত হয়ে ভ্যানের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি! এই ছবি নিজেই টুইট করেছেন শাহেনশা এবং ঘুমিয়ে পড়ার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন। তবে আদতে এ দৃশ্যও ছবির কি না তা খোলসা করেননি বিগ বি।

চিত্রনাট্য অনুযায়ী জ্যাকেট আর প্যান্ট পরে স্কুটারে চেপে চাকরি খুঁজতে বেরিয়েছেন অমিতাভ। রাইটার্স বিল্ডিংয়ে চলছে ছবির শুটিং। এর আগে ‘পিকু’তে কলকাতার রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে তাঁকে। সুজয় ঘোষ প্রযোজিত হিন্দি ছবি ‘তিন’-এ অমিতাভ ছাড়াও অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিদ্যা বালন। ‘তিন’-এ প্রযোজনার বিশেষ দায়িত্বে রয়েছেন সুজিত সরকার।


এ ক্যটাগরির আরো খবর..