× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

পাবনায় সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলা

admin
হালনাগাদ: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও সংবাদকর্মীরা জানান, শনিবার রাতে প্রেসক্লাব থেকে রিকশায় করে শহরের কফিল উদ্দিন পাড়ার নিজ বাসায় ফিরছিলেন স্বপন। পথিমধ্যে সেবা হাসপাতালের সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত তিন মোটরসাইকেল আরোহী রিকশার গতিরোধ করে এবং রড দিয়ে তাকে মারপিট শুরু করে। এতে তার মাথা ফেটে যায় ও বাম হাত ভেঙে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নেন। তবে, কি কারণে সাংবাদিক স্বপনের ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, সাংবাদিক স্বপনের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..