× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

বর্ষসেরা মেসি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বর্ষসেরা খেলোয়াড় তালিকায় তিনজনের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার দ্য সিলভা। তার আগেই স্প্যানিশ লা লিগার বর্ষসেরা খেলোয়াড় (২০১৪-১৫) নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো বর্ষসেরা নির্বাচিত না হলেও লা লিগার ভক্তদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেইমার নির্বাচিত হয়েছেন লা লিগার সেরা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়।

এদিকে সেরা গোলরক্ষক হয়েছেন বার্সেলোনার ক্লাউদিও ব্রাভো। সেরা রক্ষণভাগের খেলোয়াড় রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। সেরা মিডফিল্ডার হয়েছেন হামেস রদ্রিগেজ। সেরা কোচ হয়েছেন বার্সেলোনার লুইস এনরিক। সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি সেরা ফরোয়ার্ডের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন মেসি। লা লিগার সেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সোফিনায়ে ফেঘৌলি।

সোমবার রাতে নির্বাচিতদের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..