উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতাসহ ৩০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩৫/৪০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার(৬ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন নবীগঞ্জ থানার এসআই মফিজুল হক। এঘটনায় ৪জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, শনিবার রাত ৯-৪০ মিনিটের দিকে নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডস্থ ফুলকলি নামক দোকানের সামনের পাকা রাস্তার সম্মুখে সরকারের প্রতি বিদ্বেষ পূর্ণ মনোভাব নিয়ে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন,জনমনে আতংক,প্রাণহানি,ভবন ধ্বংস.আইন শৃঙ্খলা অবনতি ঘটনানোর উদ্দেশ্যে হাতে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটানোর জন্য ৬৫-৭০ জন অবস্থান নেয়। এঘটনায় পর গভীর রাতে উপজেলার বিভিন্নস্থান থেকে ৫টি পেট্রোল বোমাসহ ৪জনকে গ্রেফতার করে নবীগঞ্জ পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন, হুমায়ুন কবির মুরাদ,জুয়েল মিয়া,মুর্শেদ মিয়া,নজির মিয়া । রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলায় অন্যান্য আসামীরা হলেন, উপজেলা ছাত্রদলেল সাবেক যুগ্ম সম্পাদক, রায়েছ চৌধুরী,সোহান চৌধুরী,জাকির চৌধুরী,সাফি আহমেদ,শাহিন তালুকদার,রুকন তালুকদার,শামীম আহমদ,সানি চৌধুরী,জিয়া আহমেদ,শাহ রুহেল,সুহেল মিয়া,সামাল মিয়া,জসিম মিয়া,নুরুল আমিন,লিওর মিয়া,হেলাল উদ্দিন,মুরাদ মিয়া,নওশাদ মিয়া,জাকির ইসলাম,শয়ন মিয়া,মিটুন আহমেদ,সৈয়দ আহমদ,কাসন মিয়া,মিজানুর রহমান,সহ আরোও অজ্ঞাতনামা ৩৫/৪০কে আসামী করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।