× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জামাত-রাজাকারের সাথে সংসার করতে ড. কামাল-বি. চৌধুরীরা বিএনপি’র ঘরে -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘অবশেষে ভালো মানুষের মুখোশ ফেলে ড. কামাল-বি. চৌধুরীরা  জামাত-রাজাকারের সাথে সংসার করতেই বিএনপি’র ঘরে ঢুকলো।’

রোববার বিকেলে কুষ্টিয়ায় নিজ নির্বাচনী এলাকার ভেড়ামারা উপজেলা ময়দানে তথ্যমন্ত্রী তার বাবা এএইচএম কামরুল হক স্মরণে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

‘গণতন্ত্র, নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ড. কামাল-বি. চৌধুরীদের বুলি সবই কথার কথা, যেকোনোভাবে ক্ষমতার ভাগ নেয়াই আসল কথা, সেকারণেই অবশেষে তারা  জামাত-রাজাকারের সাথে সংসার করতে বিএনপি’র ঘরে ঢুকলো’, বলেন ইনু।

মন্ত্রী বলেন, ‘যেকোনো উপায়ে ক্ষমতার ভাগ নেয়ার এই হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করে সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তির দরকষাকষির অপরাজনীতি করছে তারা। জামাতের সাথে ঐক্য করার পর যে বিএনপি’র সাথে কেউ বৈঠক করতো না, তাদেরকেই আবার রাজনীতির মাঠে পুণর্বাসন করার জন্য ড. কামাল-বি. চৌধুরীরা কথিত ঐক্য করেছেন।’

এসময় সতর্কবাণী উচ্চারণ করে ইনু বলেন, ‘যেহেতু তাদের নীতি-নৈতিকতার কোন বালাই নেই এবং জোট নয়, জোটের নামে আসলে তারা ঘোঁট পাকাচ্ছেন, সেহেতু একটা চক্রান্তের কালো মেঘ রাজনীতির আকাশে দেখা যাচ্ছে। এই কালো মেঘ থেকে দেশ, গণতন্ত্র ও রাজনীতির আকাশকে পরিষ্কার রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে নির্বাচনটা যথাসময়ে করা সম্ভব হয়।’

জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়ার ডেপুটি কমিশনার জহির রায়হান, ভেড়ামারা ও মিরপুরের উপজেলা নির্বাহী অফিসার যথাক্রমে সোহেল মারুফ ও এস এম জামাল আহমেদ, জেলা জাসদ সভাপতি গোলাম মহসীনসহ প্রশাসন ও জাসদের সদস্যরা ক্রীড়ানুষ্ঠানে যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..