× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৫ ছাত্রকে মাথা ন্যাড়ার দায়ে প্রধানশিক্ষক আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে মাথা ন্যাড়া করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্কুলটির প্রধানশিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রুহিয়া থানা পুলিশ তাকে আটক করেছে। আব্দুল জব্বার সদর উপজেলার আখানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক। তার বিরুদ্ধে রুহিয়া থানায় নাশকতার মামলাও রয়েছে বলেও জানান থানার ওসি প্রদীপ কুমার রায়।

ওসি আরও জানান, সদর উপজেলার ভেলারহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রুবেল রানা, মো. সবুজ, সারোয়ার, আসিফ ও আশরাফুল গেল শনিবার প্রাইভেট শেষ করে বাড়িতে ফিরছিল। পথে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে পথরোধ করে জোরপূর্বক গোলাপ ফুল দেয়ার চেষ্টা করছিল সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. লিটন। এটি দেখে ওই পাঁচ শিক্ষার্থী এর প্রতিবাদ করে। পরে লিটন সেখান থেকে চলে যায়।

পরদিন রোববার দুপুরে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল জব্বার ওই পাঁচজন ছাত্রকে তার বিদ্যালয়ে ডেকে নেন। এরপর বিদ্যালয়ের একটি কক্ষে স্থানীয় মাতব্বরদের নিয়ে শালিস-বৈঠক বসান। বৈঠকে লিটনের বিচার না করে উল্টো ওই পাঁচজন ছাত্রকে অপরাধী সাব্যস্ত করে প্রধানশিক্ষক আব্দুল জব্বার মারপিট করেন এবং স্থানীয় এক নাপিতকে ডেকে এনে পাঁচজন ছাত্রকে মাথা ন্যাড়া করে দেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশিত হলে বৃহস্পতিবার সকালে পুলিশ প্রধানশিক্ষক জব্বারকে আটক করে।

ওসি বলেন, জব্বারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..