× Banner
সর্বশেষ
পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রবার্ট লুইস ডেয়ার আসলে কে?

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কলোরাডোর প্ল্যানড প্যারেন্টহুড ক্লিনিকে বন্দুক হামলা চালিয়ে এক পুলিশসহ তিনজনকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন পাঁচ পুলিশ ও চারজন বেসামরিক ব্যক্তি।

হামলার সঙ্গে জড়িত রবার্ট লুইস ডেয়ারকে (৫৭) আটক করেছে পুলিশ। আটকের সময় তিনি বলেন, ‘আর কোনো শিশু মারা যাবে না’। মূলত, অকাল গর্ভপাতের বিরোধী ছিলেন ডেয়ার। আর যেহেতু প্ল্যানড প্যারেন্টহুড ক্লিনিকে অকাল গর্ভপাত হতো, তাই তিনি সেখানে হামলা চালিয়েছেন বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা।

হামলার পর ডেয়ারের সম্পর্কে নানা তথ্য প্রকাশ করছে বিভিন্ন সংবাদমাধ্যম।

জানা গেছে, ৫৭ বছর বয়সি ডেয়ার কলোরাডো স্প্রিংস থেকে ৬০ মাইল দূরে কলোরাডো অঙ্গরাজ্যের হার্টসেলের বাসিন্দা। সেখানে তার একটি দুচাকার গাড়ি রয়েছে।

উত্তর ক্যারোলিনার অ্যাশভিলের ১৫ মাইল পশ্চিমে পার্বত্য এলাকায় ডেয়ারের একটি ছোট ঘর রয়েছে, যেখানে নেই কোনো বিদ্যুৎ কিংবা পানি। তিনি এর আগে সাউথ ক্যারোলিনার ওয়াল্টারবোরো থাকতেন।

কলোরাডো স্প্রিংস গেজেটের তথ্যানুসারে, ২০০২ সালে প্রাণীদের প্রতি নির্দয়তার জন্য দক্ষিণ ও উত্তর ক্যালোরিনার কয়েকটি ঘটনায় গ্রেফতার হওয়ার রেকর্ড রয়েছে ডেয়ারের।

উত্তর ক্যারোলিনায় ডেয়ারের এক প্রতিবেশী জানান, ডেয়ার সব সময় প্রতিবেশীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করতেন। তবে মাঝে মাঝে তাদের সঙ্গে আলাপ করলেও কখনো ধর্ম কিংবা অকাল গর্ভপাত নিয়ে আলোচনা করতেন না।

তথ্যসূত্র : বিবিসি ও রয়টার্স


এ ক্যটাগরির আরো খবর..