× Banner
সর্বশেষ
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস

দেশে প্রতিবছর পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে -অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

বাংলাদেশকে ধীরে ধীরে মধ্যম আয়ের ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। আর এ পরিকল্পনা অন্তর্ভূক্তিমূলক। যেখানে সব শ্রেণি-পেশার মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে। প্রতিবছর দেশে গড়ে ৫ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বুধবার রাজধানীর আরামবাগে নটরডেম বিশ্ববিদ্যলয় বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সেবা ও উৎপাদনশীল খাতকে বহুমুখীকরনের পরিকল্পনা করা হচ্ছে। এতে করে প্রতি বছর নতুন কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দারিদ্রের হার ক্রমাগতভাবে কমে আসবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, এখন বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের হার ৭ শতাংশের উপরে। নিম্ন উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি আমরা। আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো।

নবীনদের মাঝে অর্থনৈতিক উন্নয়নের চেতনা জাগ্রত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে নটরডেম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মো. আজিজুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..