× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

শার্শায় বাস-প্রাই‌ভেটকার ম‌ধ্যে মুখোমুখি সংঘর্ষ আহত ৫

admin
হালনাগাদ: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ  বেনাপোল(যশোর): যশোরের শার্শার  নাভরণ – সাতক্ষীরা সড়কের সাতমাইল নামক স্থানে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (০৩ অক্টোবর) বিকাল ৫ টায় এই দূর্ঘটনা‌ ঘ‌টে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগামী লোকাল বাসের সাথে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে প্রায়ভেট কারের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হ‌লেন, সাতক্ষীরা ধানতারা গ্রা‌মের তালুকদারের ছে‌লে শওকত আলী, সাতক্ষীরা চারাবটতলা গ্রা‌মের আইজুল ইসলাম ছে‌লে প্রাইভেটকার চালক কবিরুল, রাড়ীপুকুর গ্রা‌মের আঃ হাই এর ছে‌লে কাজল আলী, বাগআঁচড়ার কিতাব আলীর ছে‌লে তরিকুল ইসলাম, রাড়ীপুকুর গ্রা‌মের হবিবর রহমানের ছে‌লে আঃ হাই।

নাভারন হাওয়ে ফাড়ির ইনর্চাজ পলিটন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে  ভর্তি করা হয়েছে। তবে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  দূর্ঘটনার সাথে সাথে বাস চালক পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..