× Banner
সর্বশেষ
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস

জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

admin
হালনাগাদ: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন। আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রাষ্ট্রপতির সম্মতি দেয়া বিলগুলো হচ্ছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮, বস্ত্র বিল, ২০১৮,সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮,যৌতুক নিরোধ বিল, ২০১৮, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, ২০১৮, কৃষি বিপণন বিল, ২০১৮ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।

এছাড়া দশম সংসদে পাস হওয়া আরও যে বিলগুলো রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় আছে সেগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, সড়ক পরিবহন বিল-২০১৮, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদ মাস্ট্রার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান (কওমী মাদ্রাসা) বিল-২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়াত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরি শর্তাবলী) বিল ২০১৮, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ এবং কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট বিল-২০১৮ পাশ হয়।


এ ক্যটাগরির আরো খবর..