× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

admin
হালনাগাদ: শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

‘জলাতঙ্ক: অপরকে জানান, জীবন বাচাঁন’ শ্লোগানকে সামনে রেখে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮ পালিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ সেপ্টেম্বর, ২০১৮) মালিবাগে কলেজ দিবসটি উপলক্ষে র‌্যালি ও জলাতঙ্কের উপর বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
কর্মসূচির শুরুতে নেতৃত্বে জলাতঙ্ক সচেতনতা বিষয়ক একটি র‌্যালি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মৌচাক মোড় প্রদক্ষিণ করে সিদ্ধীশ্বরী ডিগ্রি  কলেজ প্রাঙ্গণ হয়ে ওয়ারলেস মোড় ঘুরে হাসপাতালটির সামনে অবস্থান নেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের  হাতে জলাতঙ্কের উপর প্লাকার্ড ছিল। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম র‌্যালিটির নেতৃত্ব দেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের আসেপাশের এলাকায় জলাতঙ্গের উপর সচেতনতা লেখা সম্বলিত লিফলেট বিতরণ করে। জলাতঙ্গ বিষয়ক সচেতনা লক্ষে স্বাক্ষর কর্মসূচিও হাতে নেয় কলেজ কর্তৃপক্ষ।
এদিকে জলাতঙ্ক রোগ ও তা নিরাময়ে করণীয় সম্পর্কে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের তৃতীয় তলার লেকচার গ্যালারীতে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। এতে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনারটি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন পরিচালনা করেন। কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমাইয়া মাসরুর, প্রভাষক ডা. শারমীন মাহমুদ ও মাইক্রো বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. চৌধুরী  রাফিয়ান নাহিয়ান সেমিনারে জলাতঙ্ক রোগের উপর আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..