কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, কেন্দুয়া উপজেলার উত্তর কেন্দুয়া ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষিক ফাহিমা আক্তার।
নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের সার্বিক কার্যক্রম মূল্যালয় করে সম্প্রতি ফাহিমা আক্তারকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেন।ফাহিমা আক্তার কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করার পর নেত্রকোনা সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করেন এবং ২০০৫ সালের ২৪ জানুয়ারি সহকারি শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন।
এছাড়া ২০০৬ সালে ফাহিমা নেত্রকোনা পিটিআই থেকে সাফল্যের সাথে সার্টিফিকেট ইন প্রাইমারি এডুকেশন (সি-ইন-এড) কোর্স সম্পন্ন করেন। ফাহিমা আক্তার কেন্দুয়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগে কমরত মাহবুবুর রাজ্জাক সাকি’র স্ত্রী।
ফাহিমা আক্তার জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উত্তর কেন্দুয়া ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুন্নবী ভূঁইয়া বকুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।