× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

বাংলাদেশি অভিবাসীরা উইপোকার মতো অমিত শাহর এই বক্তব্যটি অবাঞ্ছিত : তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশি অভিবাসীরা ‘উইপোকার’মতো এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে। গত শনিবার রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এক জনসভায় বিজেপি সভাপতির এই মন্তব্যকেই অবাঞ্ছিত বলেও উল্লেখ করেছেন বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ সোমবার(২৪ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অমিত শাহ বাংলাদেশ- ভারত সম্পর্ক নিয়ে কথা বলার যোগ্য নন। এছাড়া দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকাকে আশ্বস্ত করেছেন যে, আসামে জাতীয় নিবন্ধন ছাড়া জনগণকে বাংলাদেশে পাঠানো হবে না।

এদিকে অমিত শাহ আসামে সম্প্রতি প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) দিকে ইঙ্গিত করে বলেছেন, বিজেপি সরকার এই এনআরসি তৈরি করেছে এবং প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসীকে চিহ্নিত করেছে।

অমিত শাহ বলেন, বিজেপি সরকার প্রত্যেক ‘অনুপ্রবেশকারীকে’ চিহ্নিত করবে।  কংগ্রেস দেশের জন্য কোনও ভালো কিছু করতে পারে না কারণ তাদের নেতা বা নীতি কোনোটাই নেই।

সবশেষ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে অমিত শাহ’র বক্তব্যকে অবাঞ্ছিত বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


এ ক্যটাগরির আরো খবর..