× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয় জাতীয়করণে আনন্দ শোভাযাত্রা

admin
হালনাগাদ: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় কে জাতীয়করণ করায় মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন স্লোগানে পৌরশহর মুখরিত করে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সহ স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..