× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

প্রধানমন্ত্রীর নিজ এলাকায় দেয়ালে অবরুদ্ধ আট সংখ্যালঘু পরিবার

admin
হালনাগাদ: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রভাবশালীর তোলা দেয়ালে অবরুদ্ধ হয়ে রয়েছে সংখ্যালঘু আটটি পরিবার। প্রতিদিন মই দিয়ে এই পরিবারগুলোর সদস্যদের দেয়াল টপকে আসা-যাওয়া করতে হয়। এসব পরিবারের স্কুলগামী শিক্ষার্থীসহ সবাইকে মই দিয়ে দেয়াল টপকে যাতায়াত করতে হচ্ছে।

উপজেলার নয়াকান্দি গ্রামের এই পরিবারগুলোর অভিযোগ, পাশের করফা গ্রামের নূর ইসলাম শেখ দুই মাস আগে পাচিল তুলে তাদের অবরুদ্ধ করে নামমাত্র দামে বাড়িঘর বেচার জন্য চাপ দিচ্ছেন।

ভুক্তভোগীরা হচ্ছে বিধবা চিপমনি বিশ্বাস, আরতি বিশ্বাস, সুবোধ সমাদ্দার, সুখরঞ্জন জয়ধর, খগেন বিশ্বাস, শান্তি জয়ধর, আক্কাস শেখ ও শাজাহান ব্যাপারীর পরিবার। শাজাহান বলেন, “আমাদের বাড়িঘর পানির দামে কিনে নিতেই এই দুর্ভোগের ফাঁদ পেতেছেন নূর ইসলাম।”

এ নিয়ে প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। এছাড়া মামলার ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না বলেও অভিযোগ। আলোমতি বিশ্বাস নামে এক বিধবাসহ অনেকে অভিযোগ করেছেন, স্থানীয় তরুর বাজারের অনেক দোকানপাটও নূর ইসলাম শেখ দখল করে নিয়েছেন।

আলোমতি বলেন, “তরুর বাজারে আমাদের একটি দোকান ঘর ছিল। এই দোকানে আমার ছেলে মুদি ব্যবসা করত; যা আয় হত তা দিয়ে আমাদের সংসার চলত। ঘরটি নূরুল ইসলাম শেখ ভেঙ্গে দিয়ে জায়গা দখলে নিয়েছেন। ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের খেয়ে-না-খেয়ে দিন কাটে।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করলে তিনি ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বলে এড়িয়ে যান। তিনি আরো জানান, যে নূর ইসলাম আরো পাঁচ সাত বছর আগেই ঐ জায়গা কিনে দেয়াল তৈরি করেছেন। বর্তমানে ইসকন চক্রান্ত করে মই দিয়ে বাচ্চাদের উঠিয়ে ছবি তুলে সাংবাদিক ডেকে এমন তথ্য প্রচার করছেন।


এ ক্যটাগরির আরো খবর..