× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আলহাজ্ব তানজেল হোসেন খান মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি মনোনিত

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানকে জেলা আওয়ামীলীগের সভাপতি মনোনিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সভাপতি মনোনয়নের বিষয়টি জানানো হয়। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয়  সভাপতি শেখ হাসিনা তানজেল হোসেন খানকে এ মনোনয়ন দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত ৮ মার্চ  মাগুরা নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রফেসর ডা. এম এস আকবর এমপিকে মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পংকজ কুন্ডুকে সাধারণ সম্পাদক করে প্রাথমিকভাবে জেলা কমিটির ৪ সদস্যের নামে মৌখিক ঘোষণা দেয় কেন্দ্রীয় নেতারা। পরদিন ৯ মার্চ আকস্মিকভাবে প্রফেসর ডা. এম এস আকবর এমপির মৃত্যু হলে মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতির পদটি শূন্য হয়। পরবর্তীতে দলের সিনিয়র ও বিভিন্নস্তরের নেতারা সাবেক এই ভারপ্রাপ্ত সভাপতিকে সভাপতি হিসাবে মনোনিত করার বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে দাবী জানান। এ প্রেক্ষিতে জেলা আওয়ামীলীগের সিনিয়র  এই নেতাকে মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি পদে মনোনিত কেন্দ্রীয় কমিটি।

সদ্য মনোনিত সভাপতি তানজেল হোসেন খান জানান- বৃহস্পতিবার রাতে তিনি এ সংক্রান্ত চিঠিটি পেয়েছেন। মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি মনোনিত করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তানজেল হোসেন খান বলেন,‘আমি একজন মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির  সাথে সম্পৃক্ত আছি। দলের দুঃসময়ে সব সময় দৃঢ় মনোবল নিয়ে কাজ করেছি।  সভাপতি হিসেবে দলের পরীক্ষিত, ত্যাগি ও কর্মোঠ কর্মীদের নিয়ে পুর্ণাঙ্গ জেলা কমিটি গঠন ও দলকে ঐক্যবদ্ধ করা এখন আমার প্রধান কাজ। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সব সময়ই আমি কঠোর অবস্থানে ছিলাম। এখনো আছি ও থাকবো।

আগামী সব নির্বাচনেই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলকে নিয়ে একযোগে কাজ করবো। পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শাক্তিশালি করে জঙ্গীবাদ র্নিমুলসহ সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সচেষ্ট থাকবো‘।


এ ক্যটাগরির আরো খবর..