× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

অসুস্থতাজনিত খালেদার অনুপস্থিতে বিচার চলবে কি না- আদেশ ২০ সেপ্টেম্বর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারকাজ চলবে কি না- সে বিষয়ে আগামী ২০ সেপ্টেম্বর আদেশ দেবেন আদালত।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে অবস্থিত ঢাকার অস্থায়ী ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এদিন ঠিক করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজও আদালতে উপস্থিত হননি খালেদা জিয়া। গতকালও তিনি উপস্থিত ছিলেন না।

‘অসুস্থতার কারণে’ খালেদা জিয়াকে আদালতে হাজির করতে না পারায় আদালত স্থানান্তর করা হয়েছে পুরোনো কেন্দ্রীয় কারাগারের। জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলার রায়ে এ কারাগারে বন্দি রয়েছেন বিএনপি নেত্রী।

কারাগারে গেলো ৫ সেপ্টেম্বর বিশেষ জজ আদালতের কার্যক্রম প্রথম শুরু হয়। ওই দিন বিচারককে খালেদা জিয়া বলেছিলেন, বার বার আদালতে আসতে পারবেন না, বিচারক তাকে ‘যতদিন খুশি’ সাজা দিতে পারেন। এরপর থেকে কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন উপস্থিত ছিলেন না।

খালেদা জিয়ার অনুপস্থিতে বিচার কাজ চলবে কি না- এর উপর শুনানি ছিল আজ।

আদালতে শুনানিতে অংশ নিয়ে আসামিপক্ষে আইনজীবীরা বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার করা যাবে না।

সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও আমিনুল ইসলাম আসামিপক্ষে শুনানি করেন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল বলেন, কোনও আসামি যদি আদালতে আসতে অনিচ্ছুক হন, তাহলে আদালত তাকে ছাড়াই মামলার কার্যক্রম চালাতে পারবেন।

আদালত উভয়পক্ষকে শুনে আগামী ২০ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেন আদালত।

আর খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে কারাগারে তার সঙ্গে দেখা করার যে আবেদন তার আইনজীবীরা করেছিলেন, সে বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

এতিমখানা দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদার। এরপর থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে।


এ ক্যটাগরির আরো খবর..