× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

সুন্দরবন জেলা হচ্ছে

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ অংশের ‘সুন্দরবন’ জেলা হচ্ছে। জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি জানান, আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে। খবর এবিপিআনন্দর।

খবরে বলা হয়, রাজ্যের প্রত্যন্ত এলাকা সুন্দরবন। দূরত্বের কারণে অনেক সময়ই এলাকাবাসীর কাছে সরকারি পরিষেবা পেতে দেরি হয় বলে অভিযোগ ওঠে। আর এই প্রেক্ষাপটেই এবার সুন্দরবনকে নতুন জেলা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, সন্দেশখালিতে এক সরকারি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে।

সুন্দরবনের পাশাপাশি রাজ্যে আরও কয়েকটি নতুন জেলা তৈরির পরিকল্পনার কথাও এ দিন জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভবিষ্যতে বসিরহাটকেও নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে। আর বর্ধমানকে দু’ভাগে ভাগ করে বর্ধমান গ্রামীণ ও বর্ধমান শিল্পাঞ্চল নামে দুটি নতুন জেলা হবে। নতুন জেলার মর্যাদা পাবে ঝাড়গ্রামও।

মুখ্যমন্ত্রীর মতে, বড় জেলা ভেঙে ছোট ছোট জেলা তৈরি হলে প্রশাসনিক কাজ আরও মসৃণ হবে। গতি পাবে উন্নয়ন।


এ ক্যটাগরির আরো খবর..