× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

নওগাঁয় বিধবার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

মো: আবু সাঈদ, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় প্রতিপক্ষের বিরুদ্ধে সামসুন নাহার (৪০) নামে এক বিধবার বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদর নজিপুর পৌরসভার নজিপুর আল-হেরা পাড়ায় এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী বিধবা নারী বৃহস্পতিবার পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, উপজেলার ঘোষনগর ইউপির বাগমার গ্রামের মৃত মিন্টু রহমানের স্ত্রী সামসুর নাহার প্রায় ৩০ বছর আগে ডাবরকুড়ি গ্রামের মৃত মজিবর রহমানের কাছ থেকে নজিপুর মৌজার পোনে চার শতক জমি ক্রয় করেন। এক বছর আগে ঐ জমির উপর টিন সেডের বাড়ী তৈরী করে ভাড়া দেন তিনি। কিন্তু বিক্রয়কৃত জমিতে মৃত মজিবর রহমানের ছেলে বুলবুল, আবু হেনা, নুরুজ্জামান, রশিদুল ও শাহিনুর বৃহস্পতিবার সকালে মালিকানা দাবী করে ২০/৩০ জন ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে জোর পূর্বক বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।

ভুক্তভোগী সামসুন নাহার জানান, আমি মৃত মজিবর রহমানের কাছ থেকে জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলাম। বৃহস্পতিবার সকালে তার ছেলেরা আমার বাড়ীতে লাঠিয়াল বাহিনী নিয়ে অন্যায় ভাবে হামলা চালায় ও সবকিছু লুটপাট করেন। এতে আমার প্রায় আনুমানিক চার লক্ষ টাকা ক্ষতি হয়।

এ বিষয়ে অভিযুক্ত বুলবুল হোসেনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে পতœীতলা থানা অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..