স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ফাহমিদা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের নতুন বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফাহমিদার কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রউফের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে ফাহমিদা শহরের নতুন বাজারে বাসেরের মাংশের দোকানে মাংশ কেনার জন্য রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া দিচ্ছিলেন এমন সময় শতবর্ষী রেইন্ট্রি গাছের শুকনা ডাল ভেঙে তার মাথার উপর পড়লে জখম হন। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।