× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে প্রতীক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, ফরিদপুর থেকে : ফরিদপুরে প্রতীক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়েছে।

বুধবার বিকালে সদর উপজেলার হল রুমে ১৫০ জন গরীব অসহায় ও দুস্থদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

প্রতীক সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আলেয়া বেগম সীমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম।

বক্তারা এসময় প্রতীক সমাজ উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানিয়ে গরীব অসহায় ও দুস্থদের কল্যানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

পরবর্তীতে ১৫০ জন গরীব অসহায় ও দুস্থদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করেন নিমাই সরকার ও অর্নব কুমার বিশ্বাস


এ ক্যটাগরির আরো খবর..