× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

সাজেদার জনসভায় আ.লীগ সভাপতিকে গণপিটুনি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জনসভায় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গণপিটুনির শিকার হয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

বুধবার বিকালে সালথার ইউসুফদিয়া গ্রামে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিএনপি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে দুই শতাধিক কর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগে যোগদান উপলক্ষ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান দুই শতাধিক কর্মী নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। এর পরপরই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সমর্থক আনোয়ার হোসেন তার অনুসারীদের নিয়ে সভাস্থলে আসেন। মঞ্চের কাছে দাঁড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মঞ্চ থেকে নিচে নেমে আসলে অপর পক্ষের লোকজনের পিটুনির শিকার হন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এর আগে সাজেদা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন বিএনপি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান। তার সঙ্গে দুই শতাধিক নেতাকর্মীও আওয়ামী লীগে যোগ দেন।

সালথা থানার সেকেন্ড অফিসার এসআই ওয়াহিদুজ্জামান বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে আটকের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..