× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী

দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন

admin
হালনাগাদ: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

‘আমি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সবিনয় বলবো, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই। দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’ বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, সেপ্টেম্বর থেকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের আজ এমন কথা বলেন।

কাদের আরও বলেন- ‘আপনারা যদি গণতান্ত্রিক নিয়ম মেনে অহিংস আন্দোলন করতে চান, আমাদের আপত্তি নেই। কিন্তু সহিংস আন্দোলন করলে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন-‘যারা ইতিবাচক রাজনীতি করে; যাদের বিরুদ্ধে কোনও মামলা-মোকদ্দমা নেই, সন্ত্রাসের অভিযোগ নেই; সন্ত্রাস বা কোনও অপরাধের সাথে জড়িত হওয়ার অভিযোগ নেই, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আইনের বিচারে যারা অপরাধী, নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেপ্তার না করার কোনও কারণ নেই।’

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে কাদের বলেন- ‘নয় বছরে যারা কোনও আন্দোলন করতে পারলেন না, তারা তিন মাসে পারবেন, এটা দেশের মানুষ বিশ্বাস করে না।’

তিনি আরও বলেন- ‘শেখ হাসিনার সরকার ক্ষমতাকেন্দ্রিক উচ্চাভিলাসী স্বপ্নের কোনও প্রাসাদ নয় যে, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের ভীত জনগণের ভীত; যা কাজ দিয়ে আমাদের পূর্বপুরুষরা নির্মাণ করেছেন। বিএনপি ক্ষমতাকেন্দ্রিক যে ময়ূর সিংহাসনের স্বপ্ন দেখছেন তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।’


এ ক্যটাগরির আরো খবর..