× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

আ. লীগ বিএনপি’র নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নির্বাচনে স্বাগত জানিয়ে  তাদেরকে নির্বাচন থেকে মাঝপথে সরে না যেতে অনুরোধ করেছেন।

শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় তারা বলেন, তাজিয়া মিছিল আর শিয়া মসজিদে হামলার ঘটনা একইসূত্রে গাঁথা।

তবে জঙ্গি তৎপরতা দমনে সরকার জিরো টলারেন্স দেখাবে বলেও হুঁশিয়ারি দেন এ নেতারা।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বগুড়া শিয়া মসজিদে হামলা হয়েছে, এর আগে বিদেশি নাগরিকদের হত্যার ঘটনা, তাজিয়া মিছিলে হামলা, পুলিশের উপরে হামলা এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটির সাথে আরেকটির যোগসূত্র আছে। বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে একটি মহল। সরকার জঙ্গি দমনে, সন্ত্রাসী দমনে জিরো টলারেন্স দেখাবে।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, ‘পৌরসভা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে যাচ্ছে। সেজন্য তাদের অভিনন্দন জানাই আমরা। আশা করব এভাবে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা বোমারু রাজনীতির হাত থেকে নিজেদের রাজনীতিকে বের করে আনবে।’


এ ক্যটাগরির আরো খবর..