× Banner
সর্বশেষ
জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে -বিমান মন্ত্রী শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত -তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর – আইনমন্ত্রী কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হিরোয়ি মিয়েতার ডিএনএ পরীক্ষার আলামত সংগ্রহ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতার মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।

ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, মরদেহ গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। রাসায়নিক পরীক্ষা ফলাফল পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তারা।

শুক্রবার ভোর ৬টার দিকে উত্তরায় ১২ নম্বর সেক্টরের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে তোলা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

গত ১৯ নভেম্বর উত্তরা পূর্ব থানায় জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতা নিখোঁজ রয়েছেন বলে জাপানি দূতাবাসের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে রোববার রাতে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..